আবরার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। বুধবার সকালে শহরের কলাবাগান মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে।
মিছিল শেষে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, ছাত্রদল নেতা বকতিয়ার, বাবু, মাহবুব হোসেন মিলু ও আসিফ কামাল বক্তব্য রাখেন।
বক্তারা, মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তদের দ্রত বিচারের দাবি জানিয়ে বলেন, ছাত্ররা রাজপথে নামলে কারো জন্য সঙ্গল বয়ে আনবে না।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি