৮ মে ২০২৬

আবরার হত্যা, ছাত্র ইউ‌নিয়‌নের নেতৃ‌ত্বে জবি শিক্ষার্থী‌দের মশাল মি‌ছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবরার হত্যা, ছাত্র ইউ‌নিয়‌নের নেতৃ‌ত্বে জবি শিক্ষার্থী‌দের মশাল মি‌ছিল

জবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার ( ৭ অক্টোবর ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিবিএভবনের সামনে অবস্থিত গুচ্ছ ভাস্কর্যে এসে শেষ হয়।

এসময় মিছিল থেকে ' আবরার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই', ' সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও', ' অাবরার মরে নাই, মরে গেছে বাংলাদেশ', ' অাবরারের রক্ত বৃথা যেতে দিবো না', ' অাবরারের খুনিদের ফাঁসি চাই, দিতে হবে ' ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে গুচ্ছ ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জবি শাখার সভাপতি তূর্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বাংলাদেশ গড়বে,পৃথিবী গড়বে তাদের জীবন আজ বিপর্যয়ের মুখে।সুযোগবাদীরা বিভিন্ন ভাবে প্রশাসনের ও বিভিন্ন দলের নাম করে সাধারণ শিক্ষার্থীদের উপর যে ধরনের নির্যাতন ও হত্যাকান্ড চালায় তার তীব্র নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল আন্দোলনের ঘাটি, সকল নাগরিকের সুবিধা অসুবিধা বিবেচনা করে আন্দোলনে অংশ গ্রহণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা এ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের শিক্ষার্থী অাবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। জানা যায়, আবরারকে রবিবার রাত আটটার দিকে হলের ২০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ডাক্তারকে এসে তাকে মৃত ঘোষণা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি