আবেদনময়ী দীপিকার ‘রহস্য’ সমাধান

বিনোদন ডেস্ক: সাসপেন্স তৈরি করেছিলেন দীপিকা পাড়ুকোন। গতকাল ছিলেন তিনি বার্থ-ডে গার্ল। জন্মদিনের আগের দিন মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন খুব তাড়াতাড়ি একটা ভাল খবর দেবেন।
কিন্তু কী সেই ভাল খবর? তা নিয়ে বিস্তর জল্পনাও শুরু হয়েছে সিনে মহলে। অবশেষে জন্মদিনের বিকেলে সেই ভাল খবর প্রকাশ্যে আনলেন দীপিকা।
ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট দীপিকা পাড়ুকোন ডট কম। হ্যাঁ, এটাই নায়িকার ভাল খবরের ঠিকানা। নিজস্ব ওয়েবসাইট লঞ্চ করলেন জন্মদিনে। এবার দীপিকার সম্বন্ধে যে কোনো খবর জানতে হলে আপনারও ঠিকানা হতে পারে এই ওয়েবসাইট।
জন্মদিনের আগের রাতে দীপিকার আচমকা ঘোষণার পর কেউ ভেবেছিলেন, দীপিকা নতুন কোনো ছবির ঘোষণা করতে পারেন। আবার কারো মনে হয়েছিল, নিজের প্রোডাকশনও শুরু করতে পারেন তিনি।
ব্যক্তিগত জীবনের কোনো সুখবর কিনা, তা নিয়েও চলেছিল গসিপ। অবশেষে রহস্যের সমাধান করলেন নায়িকা স্বয়ং।
সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবত’ দীপিকার শেষ ছবি। তারপর বিয়ের জন্য কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। এ বারমেঘনা গুলজারের ছবি ‘ছপাক’ দিয়ে ফের কামব্যাক করবেন তিনি।
অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ঘটনা তুলে আনা হবে সেই ছবিতে। এই ছবির মাধ্যমেই দীপিকার প্রযোজনায় হাতেখড়ি হবে বলে খবর। এ ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিক্রান্ত মাসি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি