আব্দুর রাজ্জাক লকডাউনে খেতে পারছে না তিন বেলা ভাত!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা: প্রকৃতির নিয়মে সময় চলে যায়, মানুষের বিদায়ও হয় নির্দিষ্ট সময়ে ৷ করে যাওয়া কাজগুলো ঠাঁই পায় ইতিহাসের পাতায়,মানুষের মনে ৷ মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষগুলো দিন শেষে জীবনের সার্থকতা খুজে পায় মানুষের সেবা করতে পারলে ৷
চির সবুজের বাংলায় চারিদিকে হাসি আনন্দ কিংবা খুশির মাঝে লুকিয়ে থাকে অগনিত মানুষের কান্না,তিন বেলা খেতে না পারার কষ্ট,লকডাউনে আরও বেশি চিন্তা ৷ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার পরিচিত মুখ আব্দুর রাজ্জাক ৷ অল্প বয়সে পরিবারের বেশ কয়েকজন সদস্যের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে ছুটে চলা অনবরত৷ বাবার মাধ্যমে পাওয়া ছোট ব্যবসাকে বড় করার আপ্রাণ চেষ্ঠা ৷ অর্জিত আয় দিয়ে অসুস্থ বাবার চিকিৎসার পাশাপাশি পরিবারের সকলের মুখে হাসি ফোটানো৷ সবই করে আসছিল নিয়মিত৷ তবে লকডাউনে বদলে যায় আব্দুর রাজ্জাকের গল্প৷ অর্থনৈতিক ভাবে ভেঙ্গে পড়া ছেলেটি ছুটে চলেছে কাজের সন্ধানে৷
কিন্তু নির্মম বাস্তবতায় পায়নি কোন কাজ৷ রাজ্জাকের কষ্ট তাকে কাঁদিয়েছে নিরবে৷ ছেলে বলে এড়াতে পারেনি দায়িত্ব৷ দায়িত্ব ছেড়ে বাঁচবেই বা কি করে৷ অভাবের পরিবারে বাবার পর একমাত্র ভরসা যে সেই ৷ কষ্টের দিন গুলো প্রকাশ পায় বিশ কুড়ি ফাউন্ডেশনের মাধ্যমে৷ এরপর বিভিন্ন মাধ্যমে আর্থিক সহযোগিতা কামনা করা হয়৷ ভালোবেসে হাত বাড়িয়ে দিয়েছে অনেকে৷ যার ফলশ্রুতিতে রাজ্জাকের ছোট ঝালমুড়ির ব্যবসা বড় করতে তার হাতে গতকাল (১১জুলাই) নগদ প্রায় আট হাজার টাকা তুলে দেওয়া হয় ৷
মানবিক সহযোগিতার অর্থ তুলে দেন বিশ কুড়ি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, আহমেদ সাদিক৷ এ সময় উপস্থিত ছিলেন- এম.এফ বাপ্পি (কোষাধক্ষ্য), শাকিল আহমেদ(সাংগঠনিক সম্পাদক), মুনিম ফুয়াদ রাফি (দপ্তর সম্পাদক); সিরাতুল মোস্তাকিম (প্রচার সম্পাদক), সজীব উদ্দিন ( সহ- প্রচার সম্পাদক) এবং মুশতাক শাহরিয়ার সাহিল (পাঠাগার সম্পাদক) এছাড়াও বিশ কুড়ি ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য, রিয়াদুল হাসান নয়ন এবং বিশিষ্ট সমাজ সেবক আক্কাস আলী ভুঁইয়া ।
বিশ কুড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়, রাজ্জাকের দুঃসময়ে যারা সহযোগিতা করেছে । বিশেষত, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় বর্তমান এবং সাবেক সম্মানিত শিক্ষকদের৷
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি