৬ মে ২০২৬

আবদুল হামিদের সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আবদুল হামিদের সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাংলাপ্রেস ডেস্ক: বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তাঁরা। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের স্ত্রী বেগম রাশিদা খানম ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ছাড়াও নবনির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাতে এক বিজ্ঞপ্তিতে বঙ্গভবন প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অন্যরা বঙ্গভবনে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম। সেই সঙ্গে মো. সাহাবুদ্দিন ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান আবদুল হামিদ। একই সময় তারা কুশল বিনিময় করেন এবং পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।   উল্লেখ্য, গত রোববার (১২ ফেব্রুয়ারি) দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়া মো. সাহাবুদ্দিনকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিকে, আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়ন দাখিলের পরদিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এ দিনই গেজেট প্রকাশিত হয়। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে অভিষেক হবে মো. সাহাবুদ্দিনের। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি