৮ মে ২০২৬

আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না: এমপি আনার কন্যার আবেগঘন স্ট্যাটাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না: এমপি আনার কন্যার আবেগঘন স্ট্যাটাস
বাংলাপ্রেস ডেস্ক: এমপি আনোয়ারুল আজিম আনারের সঙ্গে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি: সংগৃহীতএমপি আনোয়ারুল আজিম আনারের সঙ্গে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি: সংগৃহীত ভারতে গিয়ে নিহত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বাবাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। গতকাল বুধবার রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন ওই স্ট্যাটাস দেন। ডরিন লিখেছেন, ‘আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, আমিই যাইনি। ভিসা ছিল না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না। তুমি কত কষ্ট পেয়েছ, এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এত আঘাত, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।’ স্ট্যাটাসটি দেওয়ার পর মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক ও দুই শতাধিক কমেন্টস পড়ে। এদের মধ্যে আমির হামজা নামের এক ব্যক্তি লিখেছেন, এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে, ভাবতেও ভয় লাগছে। এস সাদিয়া সাবরিন সারা নামের আরেকজন লিখেছেন, ‘এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরও এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের একটাই দাবি, যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরও গণসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হোক।’ বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি