১৩ আগস্ট ২০২৬

আবারও ভূমিকম্প, কোথায় ছিল উৎপত্তিস্থল ও কত ছিল মাত্রা?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম
আবারও ভূমিকম্প, কোথায় ছিল উৎপত্তিস্থল ও কত ছিল মাত্রা?

প্রতীকী ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

মোটাদাগে এই ভূমিকম্প আঘাত হেনেছে ভারত-মিয়ানমার সীমান্তে। এটি ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প। যদিও সারা দেশে মৃদু কম্পন অনুভূত হয়েছে। 

আর্থকোয়েক ট্র্যাক জানাচ্ছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১ মাত্রা। স্থানীয় সময় ভোর ৬টা ২৯ মিনিটে আঘাত হানে এটি। আর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি।

৫.১ মাত্রার ভূমিকম্পকে সাধারণত মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবেই ধরা হয়। এরপরও আজ মৃদু কম্পন অনুভূত হয়েছে, কারণ গভীরতা ছিল বেশি। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। 

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অবশ্য জানাচ্ছে, মঙ্গলবার ভোররাতে মণিপুরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। কেন্দ্রস্থল ছিল কামজং-এ। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে, যা একটি মাঝারি গভীরতার ভূকম্পন নির্দেশ করে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি