১০ মে ২০২৬

আবারও সড়ক অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আবারও সড়ক অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারও ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর আগে একই দাবিতে মহাখালী এলাকায় সাড়ে ৪ ঘণ্টা অবরোধের পর কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফলে যান-চলাচল শুরু হলেও অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। এতে বৈঠক করতে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান। ১২ সদস্যের এ দলে আছেন- মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ এবং নিরব হোসেন। আন্দোলনকারী প্রতিনিধি দলের সদস্য হাবিব উল্লাহ রনি গণমাধ্যমকে বলেন, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। সেখান থেকে বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনসহ গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট আশ্বাস পেলে তারা কর্মসূচি স্থগিত রাখবেন। আর যদি সে ধরনের কোনো আশ্বাস সরকার না দেয়, তাহলে আলোচনা করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিগগির নতুন কর্মসূচির ঘোষণা করা হবে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি