৫ মে ২০২৬

আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। সিনিয়রদের পর এবার বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের নারী ফুটবলাররা দেশকে ভাসালেন আনন্দে। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নেপালকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা। সাড়ে ৫ মাসের ব্যবধানে সেই নেপালকে আবারও হারিয়ে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করলেন সাবিনাদের অনুজ শামসুন্নাহার জুনিয়র-রূপনা চাকমারা। কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ৪২ মিনিটে শাহেদা আক্তার রিপা ও ৪৫ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক মেয়েরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেন উন্নতি খাতুন। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় বড় জয়েই শিরোপা উল্লাসে মাতে স্বাগতিকরা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি