৫ মে ২০২৬

আবারও লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ ওসি জসীম উদ্দীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আবারও লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ ওসি জসীম উদ্দীন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: আবারো লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন। মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনসহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবদান রাখায় লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনি। এনিয়ে সদর থানায় যোগদানের পর ১০ম বারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এছাড়া ওসি জসীম উদ্দীন ২০২১ সালের ৫ই জুন চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠত্ব ঘোষনা করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। পরে মানবিক কাজের স্বীকৃতি ও জেলা পুলিশে বিশেষ অবদান রাখায় এবং সন্ত্রাস ও মাদক প্রতিরোধ করে আইন-শৃঙ্খলা উন্নতি অব্যাহত রাখায় তার হাতে শ্রেষ্ঠত্বের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বাংলাপ্রেসকে বলেন, সদর থানায় যোগদানের পর থেকে এই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে সর্বদা কাজ করে যাচ্ছি। অপরাধী যে দল বা গোষ্ঠীর হউক না কেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা। এ ছাড়া সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি