৫ মে ২০২৬

আবারও লকডাউন বাড়লো,চলবে সব ধরনের গণপরিবহন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবারও লকডাউন বাড়লো,চলবে সব ধরনের গণপরিবহন
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের ‘লকডাউন’ মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। আজ রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে। আগামীকাল (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলবে। একই সঙ্গে অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ এবং ট্রেন। হোটেল-রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে। করোনা সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি সর্বশেষ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ বিধিনিষেধ। বিভিন্ন শর্ত আরোপ ও শিথিল করে কয়েকবার এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৬ মে বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি