৪ মে ২০২৬

আবারও কাদের মির্জার হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবারও কাদের মির্জার হুমকি
বাংলাপ্রেস ডেস্ক: বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন-২৪ ঘণ্টার মধ্যে অস্ত্রধারীদের আইনের আওতায় না আনলে জনগণকে নিয়ে হরতাল-অবরোধ দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা অচল করে দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ হুমকি দেন। কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ অচল করে দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির জন্য ওবায়দুল কাদের সাহেবকে দায় নিতে হবে। আমি ৪৭ বছর ধরে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি করছি। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আজ যে পরিস্থিতি যাচ্ছে তা মোটেই কাম্য নয়। প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের মির্জা বলেন, আপনি কালক্ষেপণ না করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অর্থে যারা সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিনকে হত্যা করেছে তাদের আইনের আওতায় আনেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি