৬ মে ২০২৬

আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রাঙ্গা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রাঙ্গা

বাংলাপ্রেস ডেস্ক: আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন জিএম কাদের। আজ পার্টির নবম সম্মেলনে আসে এ ঘোষণা। এছাড়া সৃষ্ট নতুন পদে ‘চিফ প্যাট্রন’ হলেন রওশন এরশাদ।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় পার্টির কাউন্সিলে কমিটি ঘোষণা করা হয়। আগামী তিন বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।

সম্মেলনে জানানো হয়, পার্টির মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গাই থাকছেন। এর আগে সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন।

তিনি বলেন, এরশাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। জানান, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। প্রায় ১০ হাজার প্রতিনিধি অংশ নেন এবারের সম্মেলনে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে এগিয়ে যাবে জাতীয় পার্টি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি