৬ মে ২০২৬

আবারও বাড়ল ডলারের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আবারও বাড়ল ডলারের দাম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মুদ্রার মূল্য আরও ২৫ পয়সা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ সোমবার (২৫ জুলাই) মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ৯৪ টাকা ৭০ পয়সায়। গতকাল রোববার (২৪ জুলাই) তা ছিল ৯৪ দশমিক ৪৫ টাকা। আজও রিজার্ভ থেকে মার্কিন মুদ্রা বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এদিন নতুন দামে মোট ১৩ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে তারা। এখন এটিই আন্তব্যাংক দর। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডলারের দাম ২৫ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দামে রিজার্ভ থেকে অন্যতম আন্তর্জাতিক মুদ্রা বিক্রি করা হয়েছে। তবে ব্যাংকগুলোতে এ দরে ডলার কেনাবেচা হচ্ছে না। সঙ্কটের কারণে গতকাল ১০২ টাকার বেশি দামে প্রবাসী আয় (রেমিট্যান্স) গ্রহণ করেছে তারা। সেই দরেই আমদানিকারকদের দায় পরিশোধ করা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংক ও কার্ব মার্কেটে ডলারের মূল্যের পার্থক্য দাঁড়িয়েছে ৭ টাকার বেশি। সে অনুযায়ী, খোলাবাজারে এক ডলার বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। চলতি মাসের (জুলাই) প্রথম ২১ দিনে ১৬৪ কোটি ২৭ লাখ ডলার দেশে এসেছে। গত মাসের পুরো সময়ে আসে ১৮৩ কোটি ডলার। মূলত আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় ডলারের ওপর চাপ পড়েছে। রপ্তানি বাড়লেও তা আমদানির তুলনায় কম। সেই সঙ্গে প্রবাসী আয়ও কমেছে। ফলে দেশে ডলারের সঙ্কট তৈরি হচ্ছে। এতে প্রতিনিয়ত বাড়ছে মার্কিন মুদ্রার দাম। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি