৫ মে ২০২৬

আবারও আসছে 'সা রে গা মা পা', নতুন মঞ্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আবারও আসছে 'সা রে গা মা পা', নতুন মঞ্চ
বাংলাপ্রেস ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো—সা রে গা মা পা। প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিবছর বাংলাদেশ থেকেও যান বহু প্রতিভাবান তরুণ-তরুণী। শুধু তা–ই নয়, এই ফ্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন জনপ্রিয় গায়ক-গায়িকারাও। বলা চলে পশ্চিমবঙ্গের অন্যতম হিট রিয়েলিটি শো—সা রে গা মা পা। এবারও মহাসমারোহ নিয়ে বসছে সা রে গা মা পা–এর আসর। আবারও শো–এর সঞ্চালনায় থাকছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এরই মধ্যে নতুন প্রতিভার সন্ধানে নেমে পড়েছে জি বাংলা। প্রকাশ্যে এল নতুন প্রোমো। সোমবার চ্যানেলের ইনস্টাগ্রামে শেয়ার করা হয় প্রোমোটি। ভিডিওতে দেখা গেছে, একঝাঁক শিল্পির ঝলক, শোনা গেছে গানের সুর। প্রোমোর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আসছে বাংলার সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো—জি বাংলা সা রে গা মা পা গ্র্যান্ড অডিশন! চোখ রাখুন শুধু জি বাংলার পর্দায়!’ ভিডিওর শেষে সঞ্চালক আবিরকে বলতে শোনা যায়, ‘সারা বাংলা নিচ্ছে প্রস্তুতি। আসছে সা রে গা মা পা–এর গ্র্যান্ড অডিশন। ভালো গান—যোগ্য সম্মান।’ প্রোমো দেখেই দর্শকদের উৎসাহ ও কৌতূহল বেড়েছে কয়েকগুণ। যদিও এবারের মঞ্চে বিচারকের নাম এখনো প্রকাশ করেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে কোথায় অডিশন হচ্ছে, জানিয়ে দেওয়া হয়েছে। ২৯ মার্চ দার্জিলিং আর ৩১ মার্চ কোচবিহারে হবে অডিশন। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও প্রতিভার খোঁজে নামবে শো কর্তৃপক্ষ। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি