৪ মে ২০২৬

আবারও ৭ টাকা বে‌ড়ে সয়াবিন তেলের লিটার ১৬০ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আবারও ৭ টাকা বে‌ড়ে সয়াবিন তেলের লিটার ১৬০ টাকা
বাংলাপ্রেস ডেস্ক: আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। এবার লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। এখন এক লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৬০ টাকা দরে। যা আগে ছিল ১৫৩ টাকা। মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা ক‌রে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সয়াবিন তেলের এই দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকায় বিক্রি হ‌বে যা এতদিন ছিল ১২৯ টাকা। ১৬০ টাকায় বিক্রি হবে বোতলজাত সয়াবিন তেল, যা এতদিন ১৫৩ টাকা ছিল। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়। আগে যার বাজারমূল্য ৭২৮ টাকা ছিল। বোতলজাত পাম সুপার তেল বিক্রি হবে ১১৮ টাকায়। এর আগে গত ১৫ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয় ৪ টাকা। যদিও তখন ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতরের আগে করোনার কারণে যে ৪ টাকা দাম কমানো হয়েছিল এবার তা সমন্বয় করা হয়েছে। অবশ্য তারও আগে তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছিল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি