৯ মে ২০২৬

আবারও ৪ দিনের রিমান্ডে দীপু মনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আবারও ৪ দিনের রিমান্ডে দীপু মনি
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে বাড্ডা থানা পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ১৯ আগস্ট রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি