৪ মে ২০২৬

আবারো ভাইরাল শাহরুখ কন্যা সুহানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারো ভাইরাল শাহরুখ কন্যা সুহানা

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের একমাত্র মেয়ে হওয়ার সুবাদে ‘রাজকুমারী’ আখ্যা দেয়াই যায় সুহানা খানকে। তারকা-কন্যা হওয়ায় তিনি বেশির ভাগ সময় গণমাধ্যমের আলোচনার শীর্ষে থাকেন। সুহানাকে ঘিরে ভক্ত-দর্শকদের কৌতূহলেরও অন্ত নেই। আর তাই ব্যক্তিগত জীবনে তার পছন্দ-অপছন্দ জানতে আগ্রহী সাধারণ জনতা। সম্প্রতি সুহানার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার। যখনই তিনি কোনো ছবি পোস্ট করেন, মুহূর্তে কমেন্ট পেজ ভরে যায় প্রশংসার বন্যা। আসতে থাকে একের পর এক লাইক।

শনিবার তেমনই একটি গ্ল্যামারাস ছবি পোস্ট করেন সুহানা। কয়েক ঘন্টার মধ্যে সেই ছবিতে লাইকের সংখ্যা কয়েক হাজারের উপরে! ছবিতে ট্র্যাডিশনাল লেহেঙ্গা চোলিতে দেখা যাচ্ছে সুহানাকে। তবে ঠিক কী উপলক্ষে এত সাজগোজ তা বলেননি তিনি।

বৃহস্পতিবার এবং শুক্রবারও বন্ধুদের সঙ্গে ক্যাশুয়াল ডেনিম ওয়্য়ারে ছবি পোস্ট করেছেন সুহানা। তার বিভিন্ন পোস্ট থেকেই স্পষ্ট বোঝা যায়, ফ্যাশন সেন্স ভালোই পেয়েছেন মায়ের থেকে।

এর আগে নিজের পছন্দের মানুষের কথা প্রকাশ করেছেন সুহানা। যার সঙ্গে প্রেম করতে চান তিনি হলেন সাউথ কোরিয়ান পপ তারকা, অভিনেতা, গীতিকার এবং মডেল কিম জুন-মিয়ন। কিছু দিন আগে ইনস্টাগ্রামে কিম জুন-মিয়নের একটি ছবি পোস্ট করে জানান, এই সেই ব্যক্তি, যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে চান সুহানা। তবে ব্যাপারটি নেহায়েত রসিকতা নাকি সত্যিকারের প্রেম—তা এখনো খোলাসা করেননি তারকা-কন্যা।

স্কুলের থিয়েটারে তিনি জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছিলেন। এর আগে ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছিলেন তিনি। তবে কবে নাগাদ বলিউডে পা রাখবেন শাহরুখ কন্যা সেটাই এখন দেখার অপেক্ষা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি