৬ মে ২০২৬

আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে বিএনপি বা ঐক্যফ্রন্ট সংসদে যাওয়া, না যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলে জানান তিনি। রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভায় এ কথা বলেন তিনি। অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশ গ্রহণে নির্বাচন নিশ্চিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-ঐক্যফ্রন্টসহ দেশের ছোট-বড় ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উঠে আসে নানা দাবি ও প্রস্তাবনা। এরপর নির্বাচনে অংশ নেয় সব দল। সংলাপের এই ধারাবাহিকতায় শিগগিরই গণভবনে ওই দলগুলোর সঙ্গে আবারো মতবিনিময় করবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি আরো বলেন, ‘জামায়াতের সঙ্গে রাজনীতি করা ড. কামাল হোসেনের ভুল স্বীকার অব্যাহত থাকলে তা জনগণের জন্য কল্যাণকর হবে।’ বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি