আবারো চমক দিতে যাচ্ছেন সানি লিওন
বিনোদন ডেস্ক: সানি লিওন, যাকে এক নামেই লোকে চেনে। আবারও চমক দিতে যাচ্ছেন তিনি। এবার মৎস্যকুমারীর সাজে দেখা গেল তাকে। জানা গেছে, নতুন সিনেমার জন্য নতুন সাজ নিয়েছেন তিনি।
‘ঝুটা কাহি কা’ নামের একটি সিনেমার ‘ফাঙ্ক লাভ’ শিরোনামের গানের দৃশ্যে তাকে দেখা যাবে মৎস্যকুমারী রূপে। ‘ঝুটা কাহি কা’ ছবির গানেই শুধু নয়, এ ছবিতে অতিথি অভিনেত্রী হিসেবে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন এই বলিউড আইটেম গার্ল।
স্মিপ কাং পরিচালিত ‘ঝুটা কাহি কা’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ঋষি কাপুর, জিমি শেরগিল, ওমকার কাপুর, মনোজ জোশি, নিমিশা মেহতা প্রমুখ। হাস্য রসাত্মক গল্পের বলিউডের এই ছবিটি মুক্তি পাবে ১৯ জুলাই।
সানি লিওন মানেই উন্মাদনা। যেখানেই যান কেড়ে নেন সবার মনোযোগ। নীল দুনিয়া থেকে এসে বলিউডে এখন তিনি শক্ত অবস্থানে নিজেকে প্রতিষ্ঠায় ব্যস্ত। নাচে গানে বারবার ভক্তদের মুগ্ধ করেছেন তিনি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি