আবারো বিয়ে করলেন জাস্টিন বিবার
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন জাস্টিন বিবার। পাত্রী মার্কিনি সুপার মডেল হেলে বল্ডউইন। গত রাতে পরিবার এবং বন্ধুবান্ধবদের সামনে দক্ষিণ ক্যারোলিনায় বিয়ে করেন তাঁরা। এই নিয়ে মোট দু’বার বিয়ে করলেন হেলে-জাস্টিন। এর আগে ২০১৮-র সেপ্টেম্বরে লোকচক্ষুর অন্তরালে গিয়ে নিউ ইয়র্কের কোর্ট হাউজে বিয়ে করেন তাঁরা। জল্পনা চলছিল হয়তো প্রথম বিবাহবার্ষিকীর মাসেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে করবেন তাঁরা। তাই-ই হল। সারা জীবনের অঙ্গীকার নিয়ে পরস্পর পরস্পরকে বলে উঠলেন ‘আই ডু’। বিবাহের শপথ নেওয়ার সময় নিজেদের চুম্বনের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন জাস্টিন।
বাহামায় ২০১৮-র জুলাইয়ে বাগদান হয় এই সেলেব জুটির। সে সময় ইনস্টাগ্রাম থেকে হেলেকে নিয়ে জাস্টিন লেখেন, ‘‘ তোমাকে খুব ভালবাসি হেলে। তুমিই আমার জীবনের একমাত্র ভালবাসা। সব চেয়ে মজার জিনিস কী জানো? তোমার সঙ্গে বিয়ে হলে আমার ভাইবোনরা একটি সুস্থ বিয়ে সম্পর্কে পরিচিত হবে। এবং নিজেরাও ভবিষ্যতে এ রকমই একটি সুন্দর জীবন পেতে চাইবে।”
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি