৬ মে ২০২৬

আবার নৌকার টিকিট আইভীর হাতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আবার নৌকার টিকিট আইভীর হাতে
বাংলাপ্রেস ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। এরপর মেয়র আইভীর পক্ষে তারা শহরে আনন্দ মিছিল বের করেন। নারায়ণগঞ্জ থেকে আইভী ছাড়াও এই মেয়র পদের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহ-সভাপতি চন্দন শীল দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এর আগে গত ২ ডিসেম্বর বিকেল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছিল। সকলেই দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিলেন। কে পাবে আওয়ামী লীগের মনোনয়ন তা নিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেয়র আইভীই পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, নারায়ণগঞ্জবাসীর প্রাণের স্পন্দন ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ১৬ জানুযারি নৌকার জয় হবে। জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটির ভোট হয়েছিল। প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের (১৮০ দিন) মধ্যে চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি