৪ মে ২০২৬

আবার ছেলে সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবার ছেলে সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ

বাংলাপ্রেস ডেস্ক: আবার ছেলে সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন রিয়াদ। ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে রিয়াদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। গত রাতে (সোমবার) আমাদের দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে। আপনারা সবাই তার জন্য দেয়া করবেন।’

২০১১ সালের ২৫ জুন মাহমুদউল্লাহ রিয়াদ বিয়ে করেন জান্নাতুল কাওসার মিষ্টিকে। ২০১২ সালের ৩ জুন তিনি প্রথমবারের মতো বাবা হন। এই দম্পতির ঘরে আসে পুত্র সন্তান। এবারও রিয়াদ-মিষ্টির ঘরে পুত্র সন্তান এলো।

অন্যদিকে, আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানও আবার বাবা হতে চলেছেন। বিষয়টি সাকিব নিজেই নিশ্চিত করেছেন। তাদের ঘরে আবার কন্যা সন্তান আসছে বলে জানিয়েছেন তিনি। সাকিব তার স্ত্রী ও কন্যার সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে আছেন।

২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের নভেম্বরে শিশিরের কোল আলো করে পৃথিবীতে আসে আলাইনা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি