২১ জুন ২০২৬

৯২ শতাংশ ইসরায়েলি মনে করে ইরান যুদ্ধ জিতে যাচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:১২ এএম
৯২ শতাংশ ইসরায়েলি মনে করে ইরান যুদ্ধ জিতে যাচ্ছে

বাংলাপ্রেস ডেস্ক:   সাম্প্রতিক সংঘাত ও যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর ইরানই তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে এসেছে। ইসরায়েলের একটি নতুন জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে ইসরায়েলের বিপুলসংখ্যক নাগরিক বিশ্বাস করে যে যুদ্ধে জয়ী হয়েছে ইরান। 

হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম এবং আগাম ইনস্টিটিউটের যৌথভাবে পরিচালিত এই জরিপটি ১৭ থেকে ২০ জুনের মধ্যে তিন হাজার ৬৪৪ জন উত্তরদাতার ওপর চালানো হয়।

জরিপের ফলাফল দেশটির জনমনে বিরাজমান উদ্বেগের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৯২ দশমিক ১ শতাংশ বলেছে, ইরান এই সংঘাত থেকে বিজয়ী হয়েছে বা তুলনামূলকভাবে বেশি সুবিধা অর্জন করেছে।

একই সঙ্গে ৮২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করে, ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা এ ঘটনায় দুর্বল হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও একই ধরনের ধারণা প্রবল। ওই শিবিরের ৯৩ দশমিক ১ শতাংশ ভোটার মনে করেন, ইরানই এই সংঘাতে বিজয়ী হয়েছে।

জরিপে আরো দেখা গেছে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির বিরোধিতা ব্যাপক।

৬৩ দশমিক ২ শতাংশ উত্তরদাতা এই চুক্তির বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ১২ দশমিক ১ শতাংশ এটিকে সমর্থন জানিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি