৫ মে ২০২৬

৯ মাস পর ২০ দলের বৈঠকে অলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৯ মাস পর ২০ দলের বৈঠকে অলি

বাংলাপ্রেস অনলাইন: ২০ দলীয় জোটের বৈঠক চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এই প্রথম ২০ দলের বৈঠকে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি আহমেদ।

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম জানান, রাজনৈতিক সমীকরণে অবস্থানগত কারণে অলি আহমেদ এতোদিন ২০ দলের বৈঠকে উপস্থিত হননি। তবে আগামীকাল রাজশাহীর বৈঠকে তিনি যোগ দেবেন। অপর একটি সূত্র জানায়, অলি আহমেদকে ২০ দলের প্রধান সমন্বয়কারী করা হচ্ছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে পর্যালোচনা হবে বলে জানা গেছে।

এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাপার মোস্তফা জামাল হায়দার, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাওন সাদেকী প্রমুখ উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে বিএনপির এ জোটে বাংলাদেশ জাতীয় পার্টি এবং পিপলস পার্টি অব বাংলাদেশ এ দুটি দল যুক্ত হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি