৪ মে ২০২৬

৯ মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পরিবার পরিকল্পনা ভবনের কার্যক্রম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৯ মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পরিবার পরিকল্পনা ভবনের কার্যক্রম

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : জমি অধিগ্রহন না করতে পেরে কার্যাদেশের ৯ মাস পেরিয়ে গেলেও লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা অফিসের জেলা ভবনের নির্মান কাজ এখনো শুরু হয়নি। শহরের তেরবেকি এলাকায় প্রায় ৩৩ ডিং জায়গায় ভবনটি নির্মান হওয়ার কথা। এতে জেলার বড় ধরণের উন্নয়ন কাজের ক্ষতি সাধিত হতে পারে বলে মনে করছেন জেলাবাসী।

ঠিকাদার প্রতিষ্ঠান ও সংলিশষ্ট সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর ৫কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে ভনটি নির্মাণের জন্য কার্যাদেশ পায়। কাজটিপায় মেসার্স এম এ এইচ কনস্ট্রাকশন লিমিটেড।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি খন্দকার জুয়েল বলেন,নির্বাহী প্রকৌশলী আমাদেরকে এখনো জায়গা বুঝিয়ে দেয়নি। তবে জায়গা বুঝিয়ে পেতে আমি পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের সাথে যোগাযোগ করলে তারা জেলা প্রশাসকরে সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বসহ সংশ্লিষ্ট সকলের নিকট একাধিকবার যোগাযোগ করেও জায়গা বুঝিয়ে না পেয়ে কাজটি করা সম্ভব হয়নি।

তবে জমির মালিক কাউছার হামিদ জানান, জমির টাকা বুঝিয়ে না পেলে আমরা জমি দিবোন। টাকা পেতে জেলা প্রশাসকের কাছে একাধিকবার যোগাযোগ সহ সাক্ষাত করলেও তারা টাকা না দিয়ে বিভিন্ন সময় ক্ষেপন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী জানান, ওই জমি নিয়ে কিছু আপত্তি থাকায় কিছু সময় লাগছে। তবে কাগজপত্র যাচাই বাচাই চলে অচিরেই জমির মালিক কে তার পাওনা বুঝিয়ে দেয়া হবে। দ্রুত জমি বুঝিয়ে দিয়ে সরকারী উন্নয়নকে বাধাগ্রস্থ থেকে উত্তোলনের দাবী স্থানীয় ও জেলাবাসীর।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি