
বাংলাপ্রেস ডেস্ক: করোনার টিকা নেওয়া বিদেশিরা আগামী ৯ আগস্ট (সোমবার) থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদে এই তথ্য জানানো হয়েছে। তবে সৌদি আরব পৌঁছার পর বিদেশি নাগরিকদের অবশ্যই নির্দিষ্ট সময় সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।
রোববার (৮ আগস্ট) এই সিদ্ধান্ত জানানো হয়। করোনাভাইরাসের জন্য গত দেড় বছর ধরে বিদেশিদের জন্য ওমরাহ পালন বন্ধ ছিল।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ওমরাহর আবেদনের সাথে টিকার সনদও যুক্ত করতে হবে বিদেশিদের। শুরুতে ৬০ হাজার মুসুল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। যা ধীরে ধীরে দুই লাখে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের।
করোনার জন্য ওমরাহ পালন বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছিল সৌদি সরকার। তখন ওমরাহ পালনের সময় মুসুল্লিদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হয়েছিল।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]