৪ মে ২০২৬

৮ম এনটিআরসিএ পরীক্ষা: প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
৮ম এনটিআরসিএ পরীক্ষা: প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

বাংলাপ্রেস ডেস্ক:   বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। 

প্রথমবারের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শুরু হওয়া এ নিয়োগ প্রক্রিয়ায় ১০ হাজারের বেশি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৮০ হাজারেরও বেশি প্রার্থী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৭ ও ১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক অফিস আদেশ জারি করা হবে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত গৃহীত আবেদন প্রক্রিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদেই সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছেন। দেশজুড়ে মোট শূন্য পদের তালিকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ ১০ হাজার ২৭৮টি পদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন ৩ হাজার ১৩১টি পদ এবং কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন আরও ১৫০টি পদ রয়েছে।

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বণ্টন

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এ পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাশের জন্য প্রতিটি অংশে আলাদাভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার পর ৮ নম্বরের মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর ১২ নম্বর বরাদ্দ থাকবে।

২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন এবং ২০১৬ সাল থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এলেও এবারই প্রথম এনটিআরসিএ-কে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৭ জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে এই ক্ষমতা প্রদান করা হয়। নিয়োগের ক্ষেত্রে সবশেষ জারি করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি