৫ মে ২০২৬

৮৭টি ঘুমের ট্যাবলেট খেয়ে মীরাক্কেলের ‘মীর’-এর আত্মহত্যার চেষ্টা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৮৭টি ঘুমের ট্যাবলেট খেয়ে মীরাক্কেলের ‘মীর’-এর আত্মহত্যার চেষ্টা!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় টিভি শো ‘মীরাক্কেল’ তারকা মীর আফসার আলী এক রাতে ৮৭টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এক সাক্ষাৎকারে মীর জানিয়েছেন, গত দুই বছরে চারবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। বারবারই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন।

তিনি বলেন, গত দু’বছরে চারবার সুইসাইড অ্যাটেম্পট করেছি। চারবারের মধ্যে তিনবার আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। একবার তো নিজের বাড়িতে সুইসাইড অ্যাটেম্পট করতে গিয়েছিলাম। ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। মনে হয়েছিল বোধহয় আর ফিরব না। তারপর কাউন্সেলিং হয়েছিল, ট্যাবলেট খাওয়া শুরু হল। আমাকে বাড়ির লোক আমেরিকা পাঠিয়ে দিয়েছিল ছুটিতে।

মীরাক্কেল’ তারকা জানান, যা চেয়েছি তার সবকিছু আল্লাহ আমাকে দিয়েছেন। স্বপ্নেও ভাবতে পারিনি যে সব কিছু আমার দখলে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু একটার পেছনে ছুটতে থাকা, কিছু একটা তাগিদ, কোনও একটা জেদের বশে, করেছি এই কাজ।

না আর এই পথে পা বাড়াতে চান না মীর। বরং মানুষকে আত্মহত্য থেকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি।

মীর জানান, এরকম সুইসাইডের চিন্তা যদি কখনও মাথায় আসে, তাহলে সঙ্গে সঙ্গে কাছের কোনও মানুষকে বলে ফেলুন। পাশে কেউ না থাকলে তাকে ফোন করে কথাটা বলুন। সেই মানুষটির সঙ্গেই কথা বলবেন যিনি আপনাকে অপমান করবেন না। যারা ডাক্তার বা মনোবিদের সাহায্য নিচ্ছেন, তাদের পায়ে পড়ে বলছি, কিছু লুকোবেন না ডাক্তারের কাছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি