৫ মে ২০২৬

৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ পিএম
৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী

বাংলাপ্রেস ডেস্ক:   আমেরিকান নাগরিকদের একটি বিশাল অংশ গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী বলে সম্প্রতি একটি জরিপে উঠে এসেছে। 

সেই সমীক্ষা অনুযায়ী প্রায় ৮৬ শতাংশ আমেরিকান নাগরিক এই ধরনের পদক্ষেপের বিপক্ষে মত দিয়েছেন। এমনকি রাজনৈতিক মেরুকরণের মাঝেও এই ইস্যুতে বড় ধরণের অনীহা দেখা গেছে।  

বিশেষ করে রিপাবলিকান ভোটারদের ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করছেন। তবে দলটির প্রায় ৩০ শতাংশ ভোটার গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইয়েল ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হলে ইউরোপীয় মিত্রদের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তাকে সরাসরি 'ব্ল্যাকমেইলিং' হিসেবে অভিহিত করেছেন তিনি। তার মতে, এই ধরনের পদক্ষেপ ন্যাটো জোট কিংবা গ্রিনল্যান্ড—কারো জন্যই কল্যাণকর নয় এবং এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার (১৭ জানুয়ারি) তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ঘোষণা করেছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হবে। 

মূলত গ্রিনল্যান্ডে ন্যাটোর একটি মহড়ায় অংশ নিতে এসব দেশের কর্মীদের পাঠানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তিনি এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি