৪ মে ২০২৬

৮১ শতাংশ শিশুকে হামের টিকা দেয়া সম্পন্ন, বাকিরা শিগগিরই পাবে: স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:২৮ এএম
৮১ শতাংশ শিশুকে হামের টিকা দেয়া সম্পন্ন, বাকিরা শিগগিরই পাবে: স্বাস্থ্যমন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক: দেশে হামের টিকা কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, টিকা নেওয়ার উপযোগী শিশুদের মধ্যে ইতোমধ্যে ৮১ শতাংশের বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে এবং বাকি শিশুদেরও আগামী ২ থেকে ৪ দিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।


রোববার (০৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

বর্তমানে দেশে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি জানান, এই রোগে মৃত্যুহারও কমেছে। পাশাপাশি টিকার কোনো সংকট নেই এবং সারাদেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

ডিসি সম্মেলনের আলোচনার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং অনিয়ম রোধে জেলা প্রশাসকদের একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি