৬ মে ২০২৬

৮ দেশে ঈদুল ফিতর শনিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৮ দেশে ঈদুল ফিতর শনিবার
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের ৮টি দেশ। আজ বৃহস্পতিবার দেশগুলো এই ঘোষণা দেয়। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইনে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এই আট দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। তুরস্কই প্রথম দেশ হিসেবে শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অন্য দেশ আজ মাগরিবের নামাজের পর শাওয়ালের চাঁদ দেখার জন্য বসবে। চাঁদ দেখার পর কমিটি পরবর্তী সিদ্ধান্ত জানাবে। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশটির মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি