৮-০ গোলে লেবাননকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লেবাননকে ৮ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়েছিল ৫-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিক কিশোরীরা। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন সাজেদা তহুরা ও শামসুন্নাহার। এই জয়ে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। এর আগে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি