ফেনী-৩ আসন
৭৪ কেন্দ্রে শীর্ষে বিএনপির আবদুল আউয়াল মিন্টু
বাংলা প্রেস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত ফেনী-৩ আসনের ৭৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
৭৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মিন্টু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ৮৪ হাজার ৮১২ ভোট।
এসব ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ১৯২ জন। মোট প্রার্থী ৯ জন। কেন্দ্র আছে ১৬১টি। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি