৬ মে ২০২৬

৭০ ভাগ মানুষ ভোট দিতে চায়: আমু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৭০ ভাগ মানুষ ভোট দিতে চায়: আমু
বাংলাপ্রেস ডেস্ক: বর্তমান সরকার মানুষের ভোটে বিশ্বাসী। দেশের শতকরা ৭০ ভাগ মানুষ ভোট দিতে চায় বলেই এই সরকার নির্বাচনের ব্যবস্থা করেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেছেন, মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে তাতে মানুষ আবারও নৌকায় ভোট দেবে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুলকাঠি ইউনিয়নে দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র কমিটি সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম। নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী সহ আরও অনেকে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি