২৩ আগস্ট ২০২৬

৭ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় টাইগাররা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম
৭ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় টাইগাররা

দ্রুত উইকেট হারিয়ে ব্যাপক চাপে বাংলাদেশ। সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত দেখে বাংলাদেশ। সেই চাপ সামলে দেওয়ার চেষ্টায় ব্যর্থ হন তানজিদ হাসান তামিম। দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। 

রোববার (২৩ আগস্ট) গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাকিরাও ছিলেন আসা-যাওয়ার মাঝে। তাতেই চোখ রাঙাচ্ছে ইনিংসে হারের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে সফরকারীরা এখনও ৭৩ রান পিছিয়ে।

বাংলাদেশের হয়ে ৩১ রানে ব্যাট করছেন মুশফিকুর রহমান, তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম। 

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। নাথান লায়ন ফিরিয়েছেন টাইগার দলনেতা শান্তকে। 

এরআগে, টেস্টের প্রথম দিনে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১০ রানে। বাংলাদেশ পিছিয়ে থেকে শুরু করে পড়ে আরেকবার ব্যাটিং ব্যর্থতায়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি