৭ দফা ও ১১টি লক্ষ্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ, নেই বি. চৌধুরী

বাংলাপ্রেস অনলাইন: বিএনপি, ঐক্য প্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়েছে। এতে শুধু বিকল্পধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী নেই।
শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এসময় তিনি বলেন, জাতির প্রয়োজনেই এ জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ। ড. কামালের আনুষ্ঠানিক ঘোষণার পর কথা বলেন এই জোটের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১টি লক্ষ্য পাঠ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি