৫ মে ২০২৬

৭ বছর সংসারের পর স্বাগতার বিচ্ছেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৭ বছর সংসারের পর স্বাগতার বিচ্ছেদ
বাংলাপ্রেস ডেস্ক: ৭ বছরের প্রেম আর ৬ বছরের সংসার ভাঙলেন প্রশংসিত সিনেমাটোগ্রাফার রাশেদ জামান ও অভিনেত্রী স্বাগতা। ভাঙনের বয়সও টানা এক বছর হলো! রোববার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে খবরটি নিশ্চিত করলেন অভিনেত্রী। জানালেন, ছয় বছরের সংসারের আনুষ্ঠানিক ইতি ঘটে ২০২১ সালের ১৬ ডিসেম্বর। বললেন, ‘যখন দেখলাম কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি দুজনে। ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’ নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না জানতে চাইলে স্বাগতা বলেন, ‘এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।’ ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন। সাত বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। রাশেদ জামান পেশায় চিত্রগ্রাহক। তিনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বেশ কিছু আলোচিত বিজ্ঞাপন ও নাটক-চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি