১৮ জুন ২০২৬

৬৮ বছর পর এক দিনে চারটি ড্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
৬৮ বছর পর এক দিনে চারটি ড্র

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপ ২০২৬-এ একটি ঐতিহাসিক দিন পার হলো। লস অ্যাঞ্জেলেসে স্টেডিয়ামে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করেছে। এই ম্যাচ একটি বিরল রেকর্ড গড়ে ফেলেছে। ৬৮ বছরের পুরোনো রেকর্ডের দেখা মিলল আবারও।

এই রেকর্ডে অবশ্য শুধু একারই ভাগ নেই ইরান-নিউজিল্যান্ডের। সোমবার বিশ্বকাপে চারটি ম্যাচ হয়েছে। চারটিই ড্র হয়েছে। স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করেছে। বেলজিয়াম ও মিশর ১-১ গোলে ড্র করেছে। সৌদি আরব ও উরুগুয়ে ১-১ গোলে ড্র করেছে। আর ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করে দিনটি শেষ করেছে।

একই দিনে সব ম্যাচ ড্র হওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ৬৮ বছর আগে। ১৯৫৮ সালের বিশ্বকাপে সুইডেনে এমনটা হয়েছিল। সেই রেকর্ড এবার ভাঙল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭ মিনিটে গোল করেন এলিজাহ জাস্ট। অধিনায়ক ক্রিস উডের দারুণ পাস থেকে বল পেয়ে তিনি জালে পাঠান। ইরান তবু দমে যায়নি। ৩২ মিনিটে রামিন রেজাইয়ান কাছ থেকে শট নিয়ে সমতা ফেরান। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইরানি সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

বিরতির পর ৫৪ মিনিটে আবার এগিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিস উডের আরেকটি সহায়তায় জাস্ট তার দ্বিতীয় গোল করেন। ইরান গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দকে ফাঁকি দিয়ে শান্তভাবে বল জালে পাঠান তিনি।

কিন্তু ইরান আবারও হাল ছাড়েনি। ৬৪ মিনিটে মোহাম্মদ মুহিবি দারুণ এক হেডে বল জালে জড়ান। ম্যাচ আবার সমতায় ফেরে ২-২।

শেষ পর্যন্ত দুই দলই এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে। তবে এই ম্যাচ শুধু ফলাফলের জন্য নয়, ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ৬৮ বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে ফেলার কারণেও।

১৯৫৮ বিশ্বকাপে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, কাকতালীয়ভাবে সে দিনটাও ছিল ১৫ জুন ১৯৫৮। 

তবে এক দিক থেকে এই দিনটি বিশ্বকাপ ইতিহাসে অনন্য। ৬৮ বছর আগে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, সেদিন আরও ৪টি ম্যাচ হয়েছে, সে ৪ ম্যাচেরই ফল বের হয়েছিল। এক দিনে সব ম্যাচ ড্রয়ের নজির নেই কোনো বিশ্বকাপেই। ফলে এদিক থেকে একটা বিরল রেকর্ডই হয়ে গেল ২০২৬ সালের ১৫ জুনে।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি