৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলের তেলুকনাগা এলাকার কাছে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার গভীরে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গ্রিনল্যান্ডে দুটি বড় সামরিক ঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি