২১ জুন ২০২৬

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম
৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রতীকী ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান।  শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন অঞ্চলজুড়ে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে রয়টার্স।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।

রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ এবং স্কারদুসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ ছাড়া ইসলামাবাদ, মুরি, ট্যাক্সিলা, ফয়সালাবাদ ও মুলতানেও মানুষ ভূমিকম্প টের পান।  তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ছাড়া পাঞ্জাব প্রদেশের সারগোধা, চাকওয়াল, চিনিওট, ঝেলাম, মিয়ানওয়ালি, নারোয়াল, ভাক্কার, হাফিজাবাদ, খানেওয়াল, মান্ডি বাহাউদ্দিন ও কামালিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়।

খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের পেশাওয়ার, নওশেরা, সোয়াত, শাংলা, লোয়ার ও আপার দির, কোহাট, মালাকান্দ, মারদান, হাঙ্গু, অ্যাবোটাবাদ, মানসেহরা, বুনের, বান্নু, বাজাউর, ট্যাংক ও চারসাদ্দাসহ অনেক এলাকায় কাঁপন ছড়িয়ে পড়ে।

গিলগিট-বালতিস্তানের গিলগিট, স্কার্দু ও দিয়ামিরেও কম্পন অনুভূত হয়। আর আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ, ভিম্বার, নীলাম ভ্যালি, সামাহনি ও হাত্তিয়ান বালাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাব পড়ে।

এ ছাড়া আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি