৮ আগস্ট ২০২৬

৬০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন বিজয়-রাশমিকা, বিয়ের গোপন আয়োজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম
৬০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন বিজয়-রাশমিকা, বিয়ের গোপন আয়োজন

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডা।

বাংলাপ্রেস ডেস্ক:   বিনোদন জগতে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর সেটি যদি হয় দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। তাদের বিয়ের আয়োজন, অতিথি তালিকা থেকে শুরু করে পোশাক— সব কিছু নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা চলছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরে একই রঙের পোশাকে দেখা গেছে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে। ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গোপনে উদয়পুরে পাড়ি দিয়েছেন এ তারকা জুটি।

সবমিলিয়ে দক্ষিণী এ প্রেমিক যুগলের বিয়ে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে গোপনীয়তা বজায় রাখতেই যে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, তা স্পষ্ট। এরই মধ্যে নাকি রিসেপশনের আমন্ত্রণপত্রও সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গেছে।

জানা গেছে, সম্প্রতি প্রথমসারির একটি ওটিটি প্ল্যাটফর্ম বিয়ের ছবি ও ভিডিওর ‘এক্সক্লুসিভ’ স্বত্ব কিনতে প্রায় ৬০ কোটির প্রস্তাব দিয়েছে। তবে সেই প্রস্তাব নাকি সোজাসাপ্টা ফিরিয়ে দিয়েছেন বিজয়-রাশমিকা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, পবিত্র এ সম্পর্ককে ব্যবসায়িক চুক্তিতে পরিণত করতে চান না তারা।

কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে রাজকীয় আয়োজনে চার হাত এক হতে চলেছে এ তারকা জুটির। বিয়ের অনুষ্ঠানকে একান্ত পারিবারিক রাখতে কড়া সিদ্ধান্ত নিয়েছেন তারা। অতিথি তালিকা রাখা হয়েছে সীমিত— শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন হবু তারকা দম্পতি। এমনকি বিয়ের আসরে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকছে বলে জানা গেছে।

ছবি তুলবেন যারা, তাদের সঙ্গেও নাকি গোপনীয়তা রক্ষার বিশেষ চুক্তি করা হয়েছে। ফলে উদয়পুরের বিয়েতে কোনো তারকার উপস্থিতি থাকছে না বলেই জানা গেছে। আর আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারকাখচিত গ্র্যান্ড রিসেপশন। সেখানে বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে অন্যতম আমন্ত্রিত অতিথি হচ্ছেন— আল্লু অর্জুন, রাম চরণ, এসএস রাজামৌলি, প্রভাসসহ হিন্দি বিনোদন জগতের একাধিক খান, কাপুর ও বচ্চন পরিবারের সদস্য।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি