৭ মে ২০২৬

৬০-৭০ শতাংশ ভোট দেখাতে না পারলে আমেরিকান নিষেধাজ্ঞা আসবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৬০-৭০ শতাংশ ভোট দেখাতে না পারলে আমেরিকান নিষেধাজ্ঞা আসবে
বাংলাপ্রেস ঢাকা: ৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর। তিনি বলেন, এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে। আজ রোববার সকালে নিজ নির্বাচিত এলাকায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন দুই প্রকার- অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। যেহেতু বড় কয়েকটি দল নেই, এখন যদি ৬০, ৭০ বা ৮০ শতাংশ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। শাহজাহান ওমর আরও বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রীত্ব করুন। এখন যদি ৬০, ৭০ বা ৮০ শতাংশ ভোট না পড়ে, তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টসসহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্যই আমাদের ৬০-৭০-৮০ ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি