৮ আগস্ট ২০২৬

৬ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পিএম
৬ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (৫ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।      

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সমন্বয় করে কার্যকর করা এ দামে মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বর্ণ বিক্রি হবে।                             

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। (যা সোমবার ছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০)।      

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা (যা সোমবার ছিল ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা (যা সোমবার ছিল ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা) এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা (যা সোমবার ছিল ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।         

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি