১২ আগস্ট ২০২৬

৬ ঘন্টা পর গৌরীপুর-ভৈরব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৬ ঘন্টা পর গৌরীপুর-ভৈরব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: প্রায় ৬ ঘন্টা পর গৌরীপুর-ভৈরব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত সারবাহী ওয়াগন উদ্ধারের পর লাইন মেরামতের কাজ শেষ হলে শুক্রবার (১৭ জানুয়ারী) রাত সোয়া ১১ টার দিকে এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে আখাউড়া থেকে ছেড়ে আসা সারবাহী মাল ট্রেনটি গৌরীপুর স্টেশনে ঢুকার সময় শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে গৌরীপুর-ভৈরব লাইনে হোম সিগন্যালের ২৫ নং ক্রসিং পয়েন্টের কাছে লাইচ্যুত হয়। এতে ময়মনসিংহের সাথে ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ আব্দুর রাশিদ জানান, ময়মনসিংহ কেওয়াটখালী রিলিফ ট্রেন রাত ৯ টার দিকে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করে। লাইন মেরামতের পর রাত সোয়া ১০ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মাল ট্রেনের চালক রেজাউল আলম (৪০) জানান, তিনি আখাউড়া স্টেশন থেকে সারবাহী মাল ট্রেনটি নিয়ে জামালপুরের তারাকান্দির উদ্দেশে যাচ্ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাল ট্রেনটি স্টেশনের হোম সিগন্যাল অতিক্রম করার পর একটি ওয়াগন লাইনচ্যুত হয়। লাইনচ্যুতের ঘটনা টের না পেয়ে চালক ওয়াগনটিকে প্রায় কোয়ার্টার কিঃ মিঃ চেঁচড়ে নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজনের চিৎকারে চালক ঘটনা টের টের পেয়ে মাল ট্রেন থামান।

এদিকে লাইচ্যুত ওয়াগনটি স্টেশনের ২নং গেইটে রাস্তার ঠিক উপরে পড়ে থাকায় গৌরীপুর শহরের সাথে গাওগৌরীপুর, চকপাড়া, শালিহরসহ বেশ কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি