৮ আগস্ট ২০২৬

৬ দিনে প্রবাসীরা পাঠালেন ৭ হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ এএম
৬ দিনে প্রবাসীরা পাঠালেন ৭ হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স

বাংলাপ্রেস ডেস্ক:   চলতি মাস ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাত হাজার ৭১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ৬ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

এতে আরও বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ১৭ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।

এর আগে, গত নভেম্বরেই দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি