৫ মে ২০২৬

৫৪ দিন পর ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৫৪ দিন পর ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ ৫৪ দিন পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত সোয়া ৮টার দিকে হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালে বেশিদিন থাকলে ইনফেকশনের শঙ্কা থাকে। তাই তাকে (খালেদা জিয়া) বাসায় নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হন। তারা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।এরপর ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয়। পরে তিনি আবার বাসায় ফিরে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষার জন্য আবার তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেদিন রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে ৩ মে বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়।খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন সেদিন বলেন, ম্যাডামকে সিসিইউতে নেয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তিনি করোনামুক্ত হন। এরপরও তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি