২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক, ১ অক্টোবর আবেদন শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ এএম
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক, ১ অক্টোবর আবেদন শুরু

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশে সব সরকারি স্বাস্থ্যসেবায় বড় ধরনের নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ৫১তম বিসিএস (বিশেষ)-এর আবেদন প্রক্রিয়া। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার সার্ভিসে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ইতিহাসেরবই পড়ুন

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম এই বিশেষ বিসিএস কেবল স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের জন্য আয়োজিত হচ্ছে। এতে মোট ৫,০০০ পদের মধ্যে ৪,৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন।

আগামী ১ অক্টোবর থেকে আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের বিস্তারিত নির্দেশনাবলী এবং যোগ্যতা সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি