৫ মে ২০২৬

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৫:১৫ এএম
৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির

বাংলাপ্রেস ডেস্ক:   চলতি বছরের হজকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে সফল বলে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানান, ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশে পৌঁছেছে, যা ইতিহাসে এক নতুন মাইলফলক।

এক প্রতিবেদনে সৌদি গেজেট বলছে, রোববার (৯ নভেম্বর) জেদ্দায় শুরু হয়েছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল। ‘মক্কা থেকে বিশ্বে’ শিরোনামে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

প্রিন্স সাউদ বলেন, ‘হজযাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের পথ অনুসরণ করছে।’ তিনি আরও জানান, এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টায়।

সম্মেলনে বাদশাহ সালমানের উপদেষ্টা ও দারাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন সালমান বলেন, ‘হজ শুধু একটি মৌসুমি ইবাদত নয়, এটি মানবতার ঐক্য ও তাওহিদের প্রতীক।’

এ সময় তিনি ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম’ উদ্বোধন করেন, যার মাধ্যমে যুগে যুগে হজের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণ করা হবে।

মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ বলেন, হজ ব্যবস্থাপনায় এখন প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। নুসুক অ্যাপের ব্যবহারকারী এখন বিশ্বজুড়ে ৪ কোটির বেশি, যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ‘নুসুক এআই’ ফিচার।

তিনি জানান, আগামী হজের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ৬০ শতাংশ হজযাত্রীর চুক্তি সম্পন্ন এবং ৫০ শতাংশ পবিত্র স্থান প্রস্তুত হয়েছে। মক্কা-মদিনার ৭১টি ঐতিহাসিক স্থান সংস্কার করা হয়েছে, যা ৩০ লাখ মানুষ পরিদর্শন করেছেন।

তিনদিনব্যাপী এই সম্মেলনে ১৪৩টিরও বেশি সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য, হজ সেবায় বৈশ্বিক সমন্বয় ও উন্নয়নকে আরও গতিশীল করা।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি