৮ মে ২০২৬

৫ টাকায় মহাসড়কের ডিভাইডার পার, ভিডিও ভাইরাল, যুবক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৫ টাকায় মহাসড়কের ডিভাইডার পার, ভিডিও ভাইরাল, যুবক আটক
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে ডিভাইডার পারাপার করার ঘটনায় মূলহোতা রবিউলকে (২৬) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল চট্টগ্রামের মিরসরাইয়ের পূর্ব দুর্গাপুর এলাকার আলতাব হোসেনের ছেলে। পেশায় তিনি পূর্বে সিএনজি চালক ছিলেন। সিদ্ধিরগঞ্জে তিনি তার বোনের বাসায় থাকতেন। এর আগে আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদফতর অফিসের সামনে টাকার বিনিময়ে মই দিতে মহাসড়ক পারাপার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপরই তাকে আটক করতে পুলিশ অভিযানে নামে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, ভিডিওটি আমাদের নজরে আসার পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু তাকে না পেলে ভিডিও ফুটেজ দেখে তাকে আটক করতে সক্ষম হই। তিনি চট্টগ্রাম থাকা অবস্থায় সিএনজি চালাতেন। গত ১৫ দিন আগে তিনি সিদ্ধিরগঞ্জে তার বোনের বাসায় আসেন। গত কয়েকদিন ধরে যাত্রীদের ঝুঁকি নিয়ে উঁচু ডিভাইডার পারাপার হওয়ার দৃশ্য দেখে তিনি মই নিয়ে এই ব্যবসা করার বুদ্ধি করেন। পরে রোববার সকাল থেকে তিনি টাকা নিয়ে যাত্রীদের পারাপার করা শুরু করেন। তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি